ঈদের
আগের রাত বলতে মনে পড়ে ভীষণ শীতের সন্ধ্যায় দো'তলার হানিকম্বের ভিতর দিয়ে
বাইরে মাঠে বাজি আর পটকা পোড়ানো দেখা। খুব ইচ্ছে হত ওদের সাথে গিয়ে আমিও
একটা আতশবাজি ঘুরিয়ে আসি। আরও কী কী সব পটকার নাম আবছাভাবে ওদের মুখ থেকে
শোনা যেত, কিছু মনেও পড়ছে না ছাই।
ঈদের সকালে মামা ওয়াটার হীটার বালতিতে দিয়ে গম্ভীর মুখে হাটাহাটি শুরু করবে, আমি মামার পিছে, যদি গরম পানির একটু ভাগ পাওয়া যায়। আর নানু ছোঁ দিয়ে নিয়ে যাবে বাগানে কলতলায়, "এক মগ পানি ঢাললেই দেখবি শীত পালিয়েছে"। ঝপাস করে পানি ঢেলে কাপতে কাপতে উপরে এলেই নরম তোয়ালেতে আরামের মাথা মোছা, আর জনসন এন্ড জনসনের পাউডার লোশনের গন্ধ। ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরে কারো কাছে হাতা গুটিয়ে দেওয়ার আবদার। বিছানাগুলোর চাদর-ওয়ার থেকে ন্যাপথলিনের গন্ধ, ইচ্ছে করছে একটু গড়িয়ে নি যদি? আরেকটু পরেই "...ওয়ালিল্লাহিল হামদ" বলতে শুরু করবে ঈদগাহ থেকে...তারপরই সোয়েটার পরিয়ে দিলে জায়নামাজ নিয়ে ছুট ছুট ছুট... নানু'র গলা শোনা যাবে, "ও হারিয়ে গেলো না তো...?"
এখনকার ঈদগুলোর সাথে ওইগুলোর একেবারেই মিল নাই। ঈদের দিনও ঘড়ি টিক টিক করে মনে করিয়ে দেয় সেমিস্টার ফাইনালের কয় মিনিট বাকি আছে। অগোছালো কম্পিউটার টেবিলে মডেমের আলো জ্বলে আর নিভে...নীলাভ ফেসবুকে দৃষ্টি পড়ে থাকে আলগোছে।
এখনও বাইরে পটকা ফোটে, কিন্তু দায়িত্ব নিয়ে গৃহের প্রবীনজন খাবার টেবিলে ঈদের রজনীগন্ধার স্টিক এনে রাখে না। এখন কারো তেমন মাথা ব্যথা নেই ঈদগাহে হারিয়ে গেলাম কীনা। মাঝে মাঝে নিজের ঘরে বিছানার চাদরটাও যে পালটানো হয়নি, মনে থাকে না। বিকেল বেলা চশমাটা খুঁজে নিয়ে শান্ত শহরে থেকে যাওয়া জৌলুশ দেখতে বের হওয়া হয়, স্মৃতির ধুম্রজালে তেমন কিছু একটা আটকায় না। কেমন একটা গলা ধরে আসা অনুভূতি। হারিয়ে যাওয়ার অনুভূতি।
বেঁচে থাক প্রীতি, বন্ধন, ভালোবাসা। দীর্ঘ হোক ঈদের আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারাক।

No comments:
Post a Comment